Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দক্ষিণ কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে ডাকাতি: তিনজন আত্মসমর্পণ, উদ্ধার তৎপরতা চলছে

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।



দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। তারা ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘিরে রাখে।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, "ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে পড়ে এবং আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে। পরে তারা আত্মসমর্পণ করেছে।"

এ ঘটনায় ব্যাংক ম্যানেজার শেখর মণ্ডল বলেন, "গ্রাহক ও কর্মকর্তাদের উদ্ধারে কাজ চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।"

এ ঘটনার পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ